হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজারের দক্ষিণ পাশে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান সেটি একটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি বিষয়টি খাগড়াছড়ি সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গ্রেনেডটি কোথা থেকে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন