হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে আজ আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুপুরে সেখানে তিনি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন ।

দুপুর ১২টায় আসার কথা থাকলেও সকাল থেকেই নিমসার জুনাব আলী কলেজ মাঠে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন । সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন। তিনি জানান, নিমসার কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম, ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করবেন, যাতে সভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ এবং কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা জামায়াতের নেতারা ।

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী