হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু।

শনিবার (৩০ মে) দুপুরে শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ বক্তব্য রাখেন। 

তিনি আরো বলেন, আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলি আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।

এ ক্যাম্পে বিভিন্ন এলাকার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

ক্যাম্পে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয়  রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহণ করেছে। বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন, তাদের বিনা মূল্যে এই সেবা আমরা দিয়ে যাব। সুন্নতে খৎনা চলবে আজ থেকে সাত দিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে এ সেবা দিয়ে যাব। 

জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ