হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় সরকারি দপ্তরের কার্যালয় লক্ষ্য করে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা তিনটি বোমার মধ্যে দুটিই বিস্ফোরিত হয়নি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ২ নম্বর গেট এলাকায় অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সামনে দুটি এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি অফিস কার্যালয়ের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, এলজিইডি অফিসের সামনে পড়া দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।

তিনি আরো বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ততম এলাকার সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় স্থানীয় পথচারী ও অধিবাসীদের মধ্যে ক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অস্ত্রসহ আটক যুবদল নেতা বহিষ্কার

পতেঙ্গায় শিশু হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ

ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে: শিবির সভাপতি

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় ২টি এলজি ও কার্তুজ জব্দ

রেমিট্যান্স যোদ্ধারা প্রতিটি সরকারি দপ্তরে হয়রানির শিকার: এমপি মনিরুল

চুয়েট ভিসিকে না মানার ৬ কারণ দেখিয়ে বিএনপি মহাসচিবকে স্মারকলিপি

ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে সচেতন হতে হবে: রিজভী

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মীর হেলাল