হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে জামায়াতের ১২০ গরু কোরবানি

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অসহায়দের জন্য ১২০টি গরু কোরবানি দিয়েছে জামায়াতে ইসলামী। ঈদের দিন ও পরদিন এসব গরুর মাংস প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে বিলি করা হয়।

দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জেলা আমির মুফতি আবদুল হান্নান ও শহর আমির নজরুল ইসলামসহ নেতাকর্মীরা পাড়া-মহল্লায় এসব মাংস বিতরণ করেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ ন ম আবদুর রহীম বলেন, সর্বস্তরের নেতাকর্মী ও সুধী-শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে।

জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের মতো এবারও গরু কোরবানি করেছে। কোরবানি করতে না পারা সমাজের অসহায়দের এই গোশত পৌঁছে দেওয়া হয়। অতীতের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণে আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেডএম

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন

তিতাসে জামায়াতের ১২ গরু কোরবানি

ঢাকায় বিপিসির প্রধান কার্যালয় স্থানান্তরে তোড়জোড়

কচুয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু নিহত

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন মামা, দুর্ঘটনায় নিহত দুজন

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী প্রকৌশলীর

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকবে না

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

দাউদকান্দিতে ইসলামী ব্যাংক গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মানববন্ধন