হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার জোরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মোহাম্মদ উল্ল্যা উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ছুকুল আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা।‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার সময় জোরপোল এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

‎এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই

যত শক্তিশালীই হোক খাল দখলদারকে ছাড় নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তি, ‘মাছ চাষের’ কথা ভাবছেন এলাকাবাসী

নোয়াখালীতে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী

কুমিল্লাকে অপরাধমুক্ত গ্রিন ও ক্লিন সিটি গড়ার ঘোষণা টিপুর

নোয়াখালীতে ছেলের কাছে মাংস খেতে চাওয়ায় মাকে মারধর

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২