হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় এক পাহাড়ি মেয়েকে ধর্ষণের অভিযোগে ম্রাসা মারমা (৩৮) নামে এক যুবককে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গুইমারা থানার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষণের শিকার নারীর ছোট ভাই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুন আসামি ম্রাসা মারমা এবং অজ্ঞাত আরও দুইজন ওই তরুণীকে আকিজ গ্রুপের একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় নিয়ে যান । সেখানে রাতে তাকে ধর্ষণ করা হয় ।

পরদিন ১৪ জুন ওই নারী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, কিন্তু ধর্ষণের বিষয়টি গোপন রাখেন। পরে তাকে পরিবারের জিম্মায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন ।

ধর্ষণের শিকার তরুণী উপজেলার পাহাড়ি এলাকার বাসিন্দা। ধর্ষণে অভিযুক্ত ম্রাসা মারমা একই এলাকার বরইতলি এলাকায় থাকেন।

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম ও রিয়ালসহ যাত্রী আটক

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত