হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হাওয়া দেওয়ার সময় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।

জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানার পুলিশ পৌঁছে তদন্ত করছে, পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি।’

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু