হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মামুন মোস্তফা এবং তার সঙ্গীয় ফোর্স।

এপিবিএন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সন্দেহজনকভাবে চলাফেরা করায় ৭ নম্বর ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা সৈয়দুল আমিনের ছেলে আবুল কালাম (২৭) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-৪৪।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং শিগগিরই এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার