হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎পরশুরামে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎পরশুরামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

‎পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ।

‎বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আযম চৌধুরী সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

‎প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন, বিএনপিকে জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শহীদ জিয়াউর রহমান। এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। দেশ গড়তে শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

সাঙ্গু তীরে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক টিস্যুকালচার ল্যাব

নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবন্ধী বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ছুরিকাঘাতে নিহত র‍্যাব সদস্য ইমনের বাড়িতে চলছে শোক

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন

এবার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে অবরুদ্ধ পুলিশ

লামায় কাঠবোঝাই ট্রলি জব্দের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

গুইমারায় চাঁদার জন্য খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

সীতাকুণ্ডে উন্নয়ন বন্ধ, বিপর্যস্ত জনজীবন