হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযান, ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটের চশমা হিলে অবস্থিত ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে নওফেলের চশমা হিলের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তবে তাৎক্ষনিক গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আমরা সাতজনকে আটক করেছি। এখানে একটি রেস্তোরা ছিল তারা সেটাতে খাবার তৈরি করছিল। আমরা অভিযোগ পেয়েছি ১৩ নভেম্বর ঘিরে এখানে বাইরে থেকে অনেক লোকে এসেছে। সেইসাথে প্রচুর লোকের খাবার আনা হচ্ছে এই বাড়িতে। কিন্তু অভিযানে সেকরম কোন আলামত আমরা পাইনি। নওফেলের পরিবারের কেউকে পাওয়া যায়নি। আমরা দেখতে পেয়েছি এখান থেকে বাইরে ফুডপান্ডার মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে। মূলত বিএনপি নেতা প্রিন্স ও নওফেলের ভাই বোরহান একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। সেটির নামে মিলানো। তারা মিলানো এই শাখা এখানে পরিচালনা করতো। আমরা সাতজনকে হেফাজতে নিয়েছি। তারা ওই রেস্তারার কর্মচারী। তারা কোন নাশকতায় জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হবে।

কুমিল্লাকে অপরাধমুক্ত গ্রিন ও ক্লিন সিটি গড়ার ঘোষণা টিপুর

নোয়াখালীতে ছেলের কাছে মাংস খেতে চাওয়ায় মাকে মারধর

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

কৃষকের ঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর্মি মেডিকেল কলেজ

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭