হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীতে গোসল করতে গিয়ে ২৪ ঘণ্টা পর ইমামের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ২৪ ঘণ্টা পর এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুফতি মো. শামছুদ্দিন আহমেদ চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম । রোববার দুপুর সাড়ে ১২টায় তার লাশ উদ্ধার করা হয়।

এতিমখানার বাবুর্চি জানান, শনিবার জোহরের নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছেন। আছরের নামাজের সময় হয়ে গেছে হুজুর আসছে না। পরে আমি নদীর পাড়ে এসে দেখি হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। বিষয়টি আমি বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানাই। তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।

এতিমখানার সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে আমি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। গতকাল রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে ইমাম সাহাবকে খুঁজে পাননি। দুপুরে লাশ পেয়ে দাফনের ব্যবস্থা করেছি।

চাঁদপুর মডেল থানার ওসি মিন্টু দত্ত বলেন, এ বিষয়ের থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জেডএম

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল