হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ওসি শাহীন মিয়া। গতকাল সকালে উপজেলার চরজুবলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কাজে ব্যস্ত ছিল আলফাজুলের মা। সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে একটি বালতি পানিভর্তি ছিল। খেলার একপর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য