হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর ৩১ জেলে হত্যায় জড়িতদের বিচার দাবি আশিকের

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেছেন, বঙ্গোপসাগরে চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা, এস আলম কর্তৃক ১১ নিরীহ প্রতিবাদী ব্যক্তিকে গুলি করে হত্যাসহ সকল হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভীবাজার এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন ।

আশিক বলেন, হত্যাকাণ্ডের ১২ বছর পরও ৩১ জেলে হত্যায় জড়িতরা বিচারের আওতায় আসেনি। বাঁশখালীবাসীর দাবি, বঙ্গোপসাগরে বাঁশখালীর ৩১ জেলে হত্যা ও বাঁশখালীর গণ্ডামারায় এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।'

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতারা বিদেশে পালিয়ে গেছেন, আবার অনেকে দেশে আরাম আয়েশে আছেন। বাঁশখালীতে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম