কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের সাথে জড়িত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার।
গত ২৪ জুন (বুধবার) রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় 'অপু গ্রুপ' ও 'সাব্বির গ্রুপ'-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে গত ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময় ঘটে।
এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পথচারী শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়।ঘটনার পরপরই কুমিল্লা জেলার পুলিশ অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত জামসেদ হোসেন শ্রাবন (২২) পিতা: জামাল হোসেন কে ১টি বিদেশি পিস্তল ও ০৬ রাউন্ড তাজা বুলেটসহ গ্রেপ্তার করে।
পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ০৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: শাহজাহান মিয়া ছেলে আসিফ (২৬), মৃত সুলতান মিয়ার ছেলে আশিক (৩৫), ইকবাল হোসেনের ইমন (১৯) । সকলের বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।
এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সাথে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লার মাটিতে ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় এনেছি। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের এই কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।