চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে তিন দিন পর এতিম শিশু কায়সারের ভাগ্যে জুটেছে খিচুড়ি। শনিবার দুপুরে গ্রামে সবার চোখে পড়ে দৃশ্যটি।
জানা গেছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের সঙ্গে সমুদ্রের জোয়ারে ভেঙে গেছে কায়সারদের মাটির ঘর। কোনো রকম বাঁশ ও পলিথিন দিয়ে বানানো ঘরে বসবাস করেন কায়সারের মা কুলসুমা (২৭) ও তার চার বছর বয়সি ছোট বোন রিয়া মনি (৪)।
বাবা মারা গেছেন এক বছর আগে। মানুষের বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে সংসার চালান কুলসুমা। কায়সারও মাঝেমধ্যে ছোটখাটো কাজ করে মায়ের অভাবের সংসারে সাহায্য করে।
সম্প্রতি বন্যায় তাদের সবকিছু তলিয়ে গেছে। দুই দিন পর্যন্ত শুকনো খাবার খেয়ে কোনো রকমে জীবন কাটে তাদের। ছোট বোনটি ভাতের জন্য কান্না করছিল, সে কোথায় পাবে ভাত? কায়সার একটি পাতিল (হাঁড়ি) নিয়ে বের হয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ধারে বসে অপেক্ষা করে। রিজিকের মালিক আল্লাহ, হঠাৎ দেখা গেল একদল যুবক বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাচ্ছিেন রান্না করা খিচুড়ি। হাত বাড়াল কায়সার। পেয়ে যায় খিচুড়ি।
জেডএম