হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের নানা সংকটেও মানুষের আস্থা বিএনপিতে: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নানা সংকটেও মানুষের আস্থা বিএনপির উপর আছে। এই আস্থা নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে। আস্থা তৈরি না করে কূটকৌশলের আশ্রয় নিলে জনগণ তাদের মেনে নিবে না।

মঙ্গলবার নগরীর সল্টগোলা এলাকায় নির্বাচনি প্রচারণায় এসব কথা বলেন তিনি। এ সময় আমীর খসরু বলেন, নির্বাচনি প্রচারণায় ছোটখাটো সংকট তৈরি হবে। এরকম সংকট শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে সব নির্বাচনেই হয়ে থাকে। এগুলোকে আমলে নেওয়ার কিছু নেই। ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে নেই।

তিনি বলেন, নির্বাচনি আচরণ ভঙ্গের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন। তাদের কাছে যদি আমলে নেওয়ার মত হয় তাহলে তারা সেটা আমলে নিবে। কেউ যদি নির্বাচনি কার্যক্রমের চেয়ে অনির্বাচনি কার্যক্রমে থাকে তাহলে সেটা তাদের সমস্যা। জনগণের উপর আস্থা রাখতে হবে। জনগণ কোনো ষড়যন্ত্রের পথে হাঁটবে না। জনগণ সবসময় গণতন্ত্রের পথেই আছে। কেন না দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সেই সুযোগ তারা নষ্ট করবে না। তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার