হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে রোববার ফজরের নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতারা।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতের আমির মো. ইলিয়াস এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

নেতারা অভিযোগ করেন, পুলিশের কার্যকর তৎপরতা ও ব্যবস্থা নেওয়ার ব্যর্থতায় খাগড়াছড়িতে আওয়ামী সন্ত্রাসীরা বিআরটিসি বাস, জিপগাড়িতে অগ্নিসংযোগসহ একের পর এক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।

এদিকে ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় খাগড়াছড়ি শহরে বিক্ষোভ ঘোষণা করেছে জেলা জামায়াত।

ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার বাড়িতে বোমা হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে।

সাদিক কায়েম তার পোস্টে লেখেন, ‘রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি আরো লেখেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরো দৃঢ় করবে ইনশাআল্লাহ।

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই চোরাকারবারি গ্রেপ্তার

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে অগ্নিসংযোগ

নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির

আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ৩ মোটরসাইকেলে আগুন

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা রাখবে

পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া