হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন জানালো জাতীয় পার্টি

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে জেলা জাতীয় পার্টি। রোববার দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় এই সমর্থনের ঘোষণা দেয় দলটি। ওই সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চাঁদপুর পৌর আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজি।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করেন, সম্মিলিতভাবে কাজ করলে চাঁদপুর- ৩ আসনে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় পার্টির এই সমর্থন পজিটিভ। এতে আমরা ভোট বেশি পাবো। আমরা সবাই মিলে যেন চাঁদপুর গড়তে পারি, এর জন্য সবার সহযোগিতা দরকার। তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে জাপা আমাদের সমর্থন জানিয়েছে।

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনারা ব্যারাকে ফিরে যাচ্ছে

চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক