হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাকির হোসেন

চাঁদপুর-৩ আসন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে যৌথ সভায় এ ঘোষণা দেন। এসময় গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ প্রার্থী জাকির বলেন, আমাদের নেতা ভিপি নূর এবং তারেক রহমানের রাজনৈতিক নীতি ও আদর্শ একই সূত্রে গাঁথা। তারেক রহমান জিতলে গণঅধিকার পরিষদও জিতবে। এ আসনে আমাদের দলের সকল নেতাকর্মী এবং সমর্থক সবাই ধানের শীষে ভোট দেবে। ধানের শীষে কাজ করবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর -৩ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম, গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক ক্জী রাসেল প্রমুখ।

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি