ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও আরামিট গ্রুপের চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের পিপি মোকাররম হোসাইন জানান, মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ বাকি ১৬ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে ইউসিবিএলের পরিচালক ও আরামিট গ্রুপের কর্মকর্তারাও রয়েছেন।
অন্যদিকে, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় মামলার ১৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে মোট ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
২০২৬ সালের ৫ মে মামলার সাক্ষীদের জেরা চলাকালে সাতজন সাক্ষীকে জেরা করা হয়। পরবর্তী সময়ে মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার করেন।
এমএইচ