হোম > সারা দেশ > চট্টগ্রাম

ময়মনসিংহ-১১ আসনের এমপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ নোটিশ জারি করেছে ভালুকা নির্বাচন কমিশন।

আগামী ১লা ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাচন কমিশনে হাজির হয়ে শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় এ প্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী কেন নির্বাচন কমিশনে অপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে আপনার সমর্থকরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রচারণায় বাধা প্রদান, মাইক ভাঙচুর, অটোরিকশা চালক ও কর্মীদের মারধর, নারী কর্মীদের ওপর হামলা ও অপমান এবং পরিকল্পিত সহিংসতায় জড়িত ছিল। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সালাউদ্দিন আহাম্মেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে এসব ঘটনাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে সংঘটিত এসব কর্মকাণ্ড আচরণবিধি গুরুতর ভাবে লঙ্গন করা হয়েছে।

এ প্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী কেন নির্বাচন কমিশনে আপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম