হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ‘নায়ায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখর জামায়াত আমিরের সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা শুরু হয়েছে। ইতিমধ্যে সরকারি স্কুলটির মাঠ কানায় কানায় নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে। মাঠের আশেপাশে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভিড় করছে। বিভিন্ন উপজেলা থেকে দলে দলে জামায়াতের কর্মীরা মিছিল নিয়ে মাঠের দিকে আসছে। ‘নারায়ে তাকবির আল্লাহু, আকবার’ স্লোগানে মুখর জনসভাস্থল।

সরেজমিনে দেখা যায়, সোমবার বেলা ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। এতে সভাপতিত্ব করছেন জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার ও সঞ্চালনায় করছেন চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনি পরিচালক ফজলুল করিম।

দুপুর দুইটার আগেই ১১ দলীয় জোটের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। জেলা জামায়াতসহ খেলাফত মজলিস, এনসিপি, এবি পার্টি, জাগপা নেতারা জনসভায় যোগ দিয়েছেন৷

মঞ্চে চাকসু ভিপি ইব্রাহিম রণি, জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বারসহ উত্তর জেলার সাতটি আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত হয়েছেন৷ একে একে বক্তব্য রাখছেন সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের নেতারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিলম্বের কারণে বিকাল চারটায় লোহাগাড়া থেকে হেলিকপ্টার যোগে জামায়াতের আমির সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নামবেন। এরপর তিনি সড়ক পথে মাত্র ১০ মিনিটের দূরত্বে সীতাকুণ্ড সরকারি হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন৷ এই জনসভায় উত্তর জেলার সাতটি থানা থেকে দুই লাখ নেতাকর্মী জমায়েত করার কথা জানিয়েছেন জেলা জামায়াত নেতারা।

এদিকে জামায়াত আমিরের জনসভায় যোগ দিতে সোমবার সকাল থেকেই উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার নেতাকর্মীরা সীতাকুণ্ড বাজারে জমায়েত হতে শুরু করে। জনসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সীতাকুণ্ড পৌরশহরে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ৷ জনসভা ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা চারপাশে কড়া নিরাপত্তা দিচ্ছে। বিভিন্ন ভবনের ছাদ থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করছেন।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়িসহ উত্তর জেলার সাতটি থানা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে মামলা

ক্লাস ফাঁকি দিয়ে গোমতীর পাড়ে শিক্ষার্থীদের আড্ডা

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি