হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় সাত খুন: আকাশ মন্ডল ৭ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মেঘনায় এমভি আল বাখেরার ৭ স্টাফকে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল প্রকাশ ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকার পক্ষের আইনজীবীরা জানান, একসঙ্গে ৭ জনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরে হাইমচরের মেঘনা নদী থেকে সার বোঝাই কার্গো জাহাজ এমভি আল বাখেরার মোট ৮ স্টাফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

এদের মধ্যে ৭ জনকে মৃত এবং ১ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

এদিকে, ঘটনার একদিন পর চাঁদপুরে নৌপুলিশের হরিণা ফেরিঘাট ফাঁড়ির ইনচার্জ মো. কালাম বাদী হয়ে হাইমচর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরইমধ্যে তথ্যউপাত্ত সংগ্রহ করে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাকিব হোসেনের নেতৃত্বে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে (৩০) গ্রেফতার করে।

তিনি একই জেলার ফকিরহাটের জগদীশ মণ্ডলের ছেলে। ইরফান ওই জাহাজের খালাসি ছিলেন।

উল্লেখ, ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার