হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা হয়ে সিলেট ও ঢাকা রুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কুমিল্লা রসুলপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রসুলপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করার সময় ১০টি চাকা লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা দৈনিক আমার দেশকে বলেন, চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে আছে। আখাউড়া থেকে উদ্ধার টিম আসছে । একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । অপর লাইনটি সচল রয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার