হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বন্দুক ও সাড়ে তিন লাখ টাকাসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশি-বিদেশি দুটি একনলা বন্দুক ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ছয়টায় তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল মজিদ বরুমচড়া গ্রামের মোসলেম উদ্দিন রেঞ্জার বাড়ির মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি একনলা বন্দুক, একটি তুরস্কের তৈরি একনলা বন্দুক ও নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার ঘরে ইয়াবা বিক্রি ও সেবনের বিভিন্ন আলামত পাওয়া পায়।

জানা যায়, আনোয়ারা থানা পুলিশ বেশ কিছু দিন থেকে অস্ত্র ব্যবসায়ী আব্দুল মজিদের ওপর নজরদারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশ আব্দুল মজিদকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আব্দুল মজিদ একজন অস্ত্র ব্যবসায়ী। সে অস্ত্র বানায় এবং বিক্রি করে। আমরা তাকে বেশ কিছু দিন থেকে পর্যবেক্ষণে রেখেছি। গতকাল তার ঘরে অস্ত্র মজুতের খবর পেয়ে অভিযান চালাই। পরে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার