হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে আ.লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

সন্ত্রাসবিরোধী আইনে

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

‎লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎‎শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১০ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সহোদর যুবলীগ নেতা শামিম হোসেন লিটন, ৫নং চরপাতা ইউনিয়নের ইমন এবং ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের বিল্লাল।

‎‎পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‎‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

‎‎এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল