হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দ্বৈত নাগরিকত্বের জন্য মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

দ্বৈত নাগরিকত্বের জন্য রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, দ্বৈত নাগরিকত্বের জন্য মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

রোববার আপিলের দিন এই বিএনপি প্রার্থীর পক্ষে কেউ উপস্থিত হননি।

প্রসঙ্গত, মো. আবদুল গফুর ভূঁইয়া তার দ্বৈত নাগরিকত্বের তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করেননি। তাই তার মনোনয়ন বাতিল ঘোষণা করে ইসি।

এই আসনে বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সদস্য মোবাশ্বের আলম এর প্রার্থিতা বাতিল করেছিল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। যার কারণে এই আসনে বিএনপির কোন প্রার্থী রইল না ।

কুমিল্লার ১১টি আসনের মধ্যে নির্বাচনের আগেই দুটি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালো।

হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি খাতে বাড়ছে অনিশ্চয়তা

শিশু ইরাকে গলা কাটার কথা স্বীকার ঘাতকের

গণমাধ্যমের স্বাধীনতার সীমারেখা সাংবাদিকরাই ঠিক করবে: তথ্যমন্ত্রী

দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

রামুতে স্বামীর অর্ধগলিত লাশ উদ্ধার, পলাতক স্ত্রী

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, পাচারকারী আটক

ইরার পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা