হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাঁসের প্রচার: ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে হাঁস প্রতীকে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করায় ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম এবং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।

শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা যুবদলের সদস্যসচিবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর বলেন, দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের মনোনীত প্রার্থী খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ করা বাধ্যতামূলক। কিন্তু বহিষ্কৃতরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে নির্বাচনি মাঠে সক্রিয় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার সম্মানেই ধানের শীষকে বিজয়ী করতে হবে: রফিকুল আলম

পটিয়ায় জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা সমাবেশ

কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থীর ১৭ দফা ইশতেহার ঘোষণা

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা

এবার আন্তর্জাতিক মানের নির্বাচনের সবকিছু করবে সরকার: চট্টগ্রামের ডিসি

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

গভীর রাতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন