হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রের মুখে জিম্মি করে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।

মঙ্গলবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড।

অপহৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।

কোস্ট গার্ডের সারতাজ বিন সোহরাব বলেন, ‘সকালে প্রতিদিনের ন্যায় হাছান চার জেলেসহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে স্পিডবোটে করে আসা কয়েকজন অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে চার জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। পরে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধি সহ স্থানীয়দের কাছ থেকে শুনছি। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি সহ সংশ্লিষ্টরা কাজ করছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম