হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের

কুমিল্লা ১০ আসন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া । হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।

গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির বিদ্রোহী কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম