হোম > সারা দেশ > চট্টগ্রাম

কিশোর গ্যাং প্রধান সেনাবাহিনীর হাতে ধরা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ

কক্সবাজার শহরের সক্রিয় কিশোর গ্যাং 'হাসনাত বাহিনী' প্রধান আবুল হাসনাত সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, সন্ত্রাসী আবুল হাসনাত হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি মামলার আসামি ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ৬টি ডাকাতি মামলা ও ৯টি অন্যান্য মামলাসহ ১৯টি মামলা রয়েছে।

পরে আটক আবুল হাসনাতকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কিশোর গ্যাং 'হাসনাত বাহিনী' প্রধান আবুল হাসনাত তার অনুসারীদের নিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই বিশেষ চক্রটিকে ধরার জন্য গোয়েন্দা নজরদারি চলমান ছিল।

মাদক এবং সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কিশোর গ্যাং সন্ত্রাসীদের ধরার ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তিতাস নদী

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আওয়ামীপন্থি ১৩১ আইনজীবীর নাম এখনো বহাল

কুমিল্লায় বাহার নেই, তবে ঠিকই চলছে তার রাজত্ব

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন