হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

উপজেলা প্রতিনিধি,পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়িতে ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী গণসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।

৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময়সহ সদর ইউনিয়নের মোহাম্মদপুর ও দমদম এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জামায়াতের কোনো বিকল্প নাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ কায়েম এর জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭