হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানের আগমন ঘিরে দাউদকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (২৫ জানুয়ারি) রোববার দাউদকান্দি আসছেন। ওই দিন সন্ধ্যায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শনিবার(২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ খন্দকার মারুফ হোসেন সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

এই নির্বাচনি সমাবেশে দাউদকান্দি, মেঘনাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জানান।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সভাস্থলে প্যান্ডেল সহ অন্যান্য কাজও চলছে জোরগতিতে।

উল্লেখ্য, রোববার চট্টগ্রামে একটি জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দাউদকান্দিতে নির্বাচনি জনসভায় তিনি অংশ গ্রহণ করবেন।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড