হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

'তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক' এ স্লোগানে গণসংযোগ করেছেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী। তাঁর হাতপাখা প্রতীকের পক্ষে উপজেলার জগন্নাথ-দীঘি ইউনিয়নের চৌধুরী বাজারে গণ-সংযোগ ও মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চৌধুরী বাজারে গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারি আব্দুল ওহাব, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের সুমন, জগন্নাথ-দিঘী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল হাই সুমন মিয়াজী, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুল করিম, জগনাথদিঘী ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, জগন্নাথ-দীঘি ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফোরকান মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে এমপি প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী বলেন, অতীতে বিভিন্ন জনকে ভোট দিয়ে আপনারা প্রতারিত হয়েছেন। গণ-অভ্যুত্থানের পর মানুষ অধিকার আদায়ে সাহস পেয়েছে। আগামী নির্বাচনে তরুণরা ইসলামের পক্ষে রায় দিবে।

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি