হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে অস্ত্র ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেন (২৬) ওরফে মায়া মনিরকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির হোসেন রামগঞ্জ থানার চন্ডিপুর আলি মুন্সি বাড়ির (ঠাকুরবাড়ি) মৃত শফিকুল ইসলামের ছেলে।

রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান, মায়া মনিরের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। তার নামে চারটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী ব্রিজের গোড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামি মায়া মনিরকে আদালতে প্রেরণ করা হবে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার