হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে যৌথবাহিনীর হাতে আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অস্ত্র কিনতে এসে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন আইয়ুব (৪৬) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর )রাত পৌনে ৮টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের ৩০ বীর এর টহল দলসহ যৌথবাহিনী কৃষি গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুব'কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আইয়ুবের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছেন তিনি।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭