হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সাথে মঞ্জুর মতবিনিময়

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ফেনী-২ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার(০৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের দি রয়েল স্যালমন রেস্টুরেন্টে আয়োজিত 'ঈগল মিট ব্রিলিয়ান্স' শিরোনামে এই মতবিনিময়ে শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে অধ্যয়নরত ফেনী সদরের স্থায়ী বাসিন্দা ও গ্র‍্যাজুয়েটদের নিয়ে এই মতবিনিময় আয়োজন করা হয়।

ঐক্যবদ্ধ বাংলাদেশ ফেনী এর আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইসরাফিল রনির সঞ্চালনায় মতবিনিময়ে মূল বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু।

এছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা আনম আব্দুর রহিম, অধ্যাপক এবিএম নুরুল আবসার, মিরর নিউজের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সাঈদ, ডা: ইসমাইল হোসেন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, দলাদলী ও বিভাজন আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য ১১ দলীয় সরকার কাজ করবে। নামাজ, ওয়াজ মাহফিল, নৃত্য এগুলো শত বছরের ঐতিহ্য। সকল শ্রেণী পেশার মানুষের জন্য বাংলাদেশকে নিরাপদ করা হবে।

কিশোর গ্যাং সারাদেশের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এসব গ্যাংয়ের সাথে জড়িতদের মা বাবাকে উদ্বুদ্ধ করে হবে। তাদের ডাটা নিয়ে তাদের পুনর্বাসন করা হবে। দেশের আমলাতন্ত্র, অর্থনীতি, চিকিৎসা এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ করব। প্রবাসীদের জন্য ফেনীতে এয়ারপোর্ট এবং তাদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা হবে। যুব সমাজের সাথে যুক্ত থাকতে ইয়ুথ পার্লামেন্ট করার ঘোষণা দেন তিনি।

মঞ্জু বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। দেশের সামগ্রিক সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি