হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনে তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজীকে সন্ত্রাসীবিরোধী আইনে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রেজাউল ফরাজী পৌরসভার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁতীলীগ নেতা রেজাউল ফরাজী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন মামলায় থাকায় তাকে আটক করা হয়েছে। তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু