হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. দানাপাটুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম (৪২), ২. নোয়াবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকন (৩৭), ৩. নারান্দী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. তরিকুল ইসলাম (৪০), ৪. কটিয়াদী উপজেলার ১ নম্বর বনগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত আলী সোহাগ (৪০), ৫. বাজিতপুর থানার পুরানগাঁও এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মজলিশ মিয়া (৪২), ৬. ভৈরব পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. বাবুল মিয়া, ৭. শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৫), ৮. ভৈরব উপজেলা ছাত্রলীগের গণ উপশিক্ষা সম্পাদক, ঢাকার সরকারি তিতুমীর কলেজের সাবেক কার্যকরী সদস্য এবং শেখ জামাল হক হলের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ মুন্সি (২৬), ৯. নিকলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৫২), ১০. ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া (৩৫), ১১. নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ঠাকুর (৩৯) এবং ১২. নিষিদ্ধ ঘোষিত সংগঠন মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. লিটন পাশা (৪৮)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান।

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১২ ঘণ্টা পরও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি

কৃষক দল নেতা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

তাণ্ডবের পর থমথমে গোপালগঞ্জ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার