হোম > সারা দেশ > ঢাকা

গণসংযোগে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পাঁচটি আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

রোববার সকাল থেকে নরসিংদী পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনার পাশাপাশি জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে বলেও তিনি জানান।

খায়রুল কবির খোকন বলেন, ইসলাম শান্তির ধর্ম। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক