হোম > সারা দেশ > ঢাকা

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: সংগৃহীত

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

এর আগে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ।

বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এতে গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার আহত হয়েছেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

বুধবার গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান

বোয়ালমারীতে বাঁশের মাচা থেকে পড়ে শিশুর মৃত্যু

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

সিদ্ধিরগঞ্জে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত অটোরিকশা ৬ যাত্রী

৪০০ ফুট বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা!