হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগেই মিলবে ফ্যামেলি কার্ড : এমপি জাহান্দার আলী মিয়া

পুরো প্রক্রিয়াটি হবে দলীয় প্রভাবমুক্ত

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ছবি : আমার দেশ

ঈদের আগেই সাধারণ মানুষ ফ্যামেলি কার্ড হাতে পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণা দিয়েছিল। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার মধ্যেও এ উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। এরই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগের ১৪টি উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলায় একটি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

এমপি জাহান্দার আলী মিয়া জানান, সরকার চায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। দলীয় প্রভাবমুক্ত রেখে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে কার্ড বিতরণ করা হবে। অতীতে বিভিন্ন ভাতা ও সহায়তা কর্মসূচি নিয়ে যে সমালোচনা হয়েছে, তা থেকে বেরিয়ে আসতেই এই ডিজিটাল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।

এ সময় রাজৈর উপজেলা বিএনপি ও মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক