হোম > সারা দেশ > ঢাকা

মেজর আখতারের হাত ধরে আরো শতাধিক লোকের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হন।

জানা গেছে, ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বিভিন্ন নির্বাচনি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। তিনি কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত ১০ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া ছাড়াও ঢাকার বিভিন্ন আসনে দলের পক্ষে জনসভায় বক্তব্য দিয়েছেন।

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছি। দেশ ও মানুষের কল্যাণে নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন। সেই বিশ্বাস থেকে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। আজ যারা যোগদান করেছেন, তারা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এসেছেন।”

তিনি আরও যোগ করেন, “সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। নতুন যোগদানকারীদের এ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী