ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল তিন বছর বয়সী দুই ভাইয়ের। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই শিশুকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত রমজান আলী (২) বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও মোহাম্মদ (২) একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত দুই শিশুকেই মৃত্যু ঘোষণা করেন। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।