হোম > সারা দেশ > ঢাকা

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর শিল্পাঞ্চলে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

মৃত হাসান খান (৩৫) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ কলাগাছিয়া এলাকার মালেক খানের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, দুপুরে মুন্সীগঞ্জে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে নোঙর করা জাহাজ থেকে হাসান খান (৩৫)সহ অন্যান্য শ্রমিকরা মালামাল খালাসের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন হাসান। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই হাসান মৃত্যুবরণ করেছে।

জেডএম

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫