হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে চার বিএনপি নেতা চাইলেন দলীয় প্রার্থী পরিবর্তন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ- ১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত ৪ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ।

সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু । লিখিত বক্তব্যে তিনি দেশ ও দলসহ জনস্বার্থে কিশোরগঞ্জ- ১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ্য কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

তিনি আরো বলেন, মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু তার বক্তব্যে মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন চিহ্নিত দুর্নীতিপরায়ন ও চাঁদাবাজ হিসেবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন তাদের বক্তব্যে মাজহারুল ইসলামকে অযোগ্য উল্লেখ করে তার প্রার্থীতা বাতিল করে অন্য কাউকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। জেলা শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে