হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার ভোররাতে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের রশীদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মেঘলা পরিবহন বাসের হেলপার আলম হোসেন বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে ‘মেঘলা পরিবহনের’ দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হেলপার আলম চিৎকার শুরু করলে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম ‘আমার দেশ’কে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকেরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

এমই

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১২ ঘণ্টা পরও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি

কৃষক দল নেতা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

তাণ্ডবের পর থমথমে গোপালগঞ্জ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার