হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে মরহুম হারুণার রশিদ খান মুন্নুর স্মরণে দোয়া মাহফিল

নবম মৃত্যুবার্ষিকীতে জাসাস

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের কৃতী সন্তান, শিল্প-বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাসের সভাপতিত্বে সদস্য সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু।

অনুষ্ঠানে বক্তারা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শিল্পায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানিকগঞ্জসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ মাহমুদ হারেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম পালু, নাঈম খান, সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সেলিম আলদ্বীন এবং নগর জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাওন।

শেষে মরহুম হারুণার রশিদ খান মুন্নুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি