হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘোষণার পর টুঙ্গিপাড়ায় বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট